Advertisement
E-Paper

President Election 2022: বিজেপি আগে বললে দ্রৌপদীকে সমর্থনের কথা ভাবতাম, রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মমতা

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি বলেও জানান মমতা। একই সঙ্গে বুঝিয়ে দেন তিনি একা কোনও সিদ্ধান্ত নিতে পারেন না।

নিজস্ব সংবদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৬:১১
ঐকমত্যের ভিত্তির রাষ্ট্রপতি বেছে নেওয়া যেত বলে জানালেন মমতা।

ঐকমত্যের ভিত্তির রাষ্ট্রপতি বেছে নেওয়া যেত বলে জানালেন মমতা। ফাইল চিত্র

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে সমর্থন নিয়ে আলোচনা করা যেত। কিন্তু এখন আর কিছু সম্ভব নয়। শুক্রবার এমনটাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা অনুষ্ঠানে এসে মমতা বলেন, ‘‘মহারাষ্ট্রের ঘটনার পরে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনাই বেশি। বিরোধীরা সবাই এখন যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে চলব।’’ দ্রৌপদীকে সমর্থনের প্রশ্নে মমতা স্পষ্ট করে দেন যে, কোনও সিদ্ধান্ত নিতে হলে সেটা সব বিরোধী দল একসঙ্গেই নেবে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজেপি যে বিরোধীদের সঙ্গে কথা বলেছিল, সেটা জানিয়ে মমতা বলেন, ‘‘আগে দ্রৌপদীর নামই বলেনি। আগে থেকে যদি বিজেপি জানাত যে একজন আদিবাসী মহিলাকে তারা প্রার্থী করছে তা হলে আমরাও চেষ্টা করতাম। বৃহত্তর স্বার্থে আমরা ১৭টা দল মিলে একটা সিদ্ধান্ত নিতে পারতাম। ঐকমত্যের ভিত্তিতে হতেই পারত। কিন্তু বিজেপি শুধু আমাদের সাজেশনটা জানতে চেয়েছিল, ওদের সাজেশনটা জানায়নি।’’

বাংলার মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘বৃহত্তর স্বার্থে আমি সব সময় ঐকমত্যের পক্ষে। কিন্তু ১৭-১৮টা রাজনৈতিক দল একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত থেকে সবাই না বললে আমার পক্ষে একা ফিরে আসা সম্ভব নয়।’’ মুখ্যমন্ত্রী বোঝাতে চান যশবন্ত সিন্‌হার নাম সব দলের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হয়েছিল। এখন যদি অন্য কিছু ভাবতে হয় তবে সেটা একসঙ্গে বসেই ঠিক করতে হবে।

Mamata Banerjee Draupadi Murmu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy