তৃণমূলের সাংসদ, জেলা পরিষদের সভাপতিরা আগেই ডাক পেয়েছেন। বিজেপিতে চেনা মুখ বলতে চন্দ্র বসুর ডাক পড়েছে এসআইআরের শুনানিতে। এ বার লাইনে বিজেপির আরও এক নেতা। তিনি শীতল কপাট। বুধবার ঘাটালের বিধায়ক শীতল ছিলেন এসআইআরের শুনানির লাইনে।
প্রশাসন সূত্রে খবর, বিজেপি বিধায়কের বাবার নামে কোনও ভুল রয়েছে। সেই সংশোধনীর জন্য পশ্চিম মেদিনীপুর জেলায় তাঁর ডাক পড়েছে। বুধবার শুনানির নোটিস এবং নানা নথি নিয়ে ঘাটালের বিডিও অফিসে শুনানি শিবিরে হাজির হয়েছিলেন তিনি। শীতল নিজে জানিয়েছেন, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবার নাম ছিল লক্ষ্মীকান্ত কপাট। কিন্তু সেটা ভুল। তাঁর বাবার নাম লক্ষ্মীনারায়ণ কপাট।
বিজেপি বিধায়কের দাবি, এতে হয়রানির কোনও বিষয় নেই। প্রশাসনিক কাজে সকলের সহযোগিতা কাম্য। তিনি বলেন, ‘‘যাদের নামের বানান ভুল থাকছে, তাদেরই ডাকছে কমিশন। এখানে তো কোনও রাজনৈতিক দল বা ধর্মের বিষয় নেই। তৃণমূলের লোকজন যেমন ডাক পাচ্ছেন, আমরাও পাচ্ছি। ভোটার তালিকার স্বচ্ছতার স্বার্থে নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে। তাতে আমরা সহযোগিতা করছি এবং করব।’’
শুনানি শেষে সাধারণ ভোটারদের উদ্দেশে শীতল-বার্তা, ‘‘মানুষকে বলব, হয়তো একটু যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু আগামিদিনে স্বচ্ছতা থাকবে ভোটার তালিকায়। এটাই তো প্রয়াস। আমি বিধায়ক হলেও নামের ভুল থাকার জন্য আমাকেও আসতে হয়েছে। সমস্যা সমাধানের জন্যই তো শুনানির ব্যবস্থা। কষ্ট হলেও সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’’
আরও পড়ুন:
এর আগে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব (দীপক অধিকারী) এসআইআরের শুনানিতে হাজিরা দিয়েছেন। তিনি জানিয়েছিলেন, কমিশন ডেকেছে। নাগরিক হিসাবে তিনি নিজের কর্তব্য পালন করেছেন। তবে বৃদ্ধ এবং অসুস্থ ভোটারদের কথা ভেবে যেন মানবিক হয় কমিশন, এটাই তাঁর আবেদন।
উল্লেখ্য, গত বুধবার এসআইআর শুনানিতে হাজিরা দিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ। এই বুধবার হাজিরা দিতে হল ঘাটালের বিজেপি বিধায়ককে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা