তাঁর এনুমারেশন ফর্মের কিউআর কোড নাকি মিলছিল না। সেই নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এক বৃদ্ধা মারা গিয়েছেন। এমনই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের কাঁথির দেশপ্রাণ ব্লক এলাকায়। পরিবার তথা শাসকদলের দাবি, এসআইআরের আতঙ্কে নিজেকে শেষ করে দিয়েছেন তিনি। বিজেপির অভিযোগ, এসআইআর নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে এই পরিস্থিতি সৃষ্টি করেছে তৃণমূলই।
স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম সুষমারানি মণ্ডল। ৬১ বছরের বৃদ্ধা দেশপ্রাণ ব্লকের পূর্ব আমতলিয়া গ্রামের বাসিন্দা। দু’বারের পঞ্চায়েত প্রধানও ছিলেন তিনি। সোমবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার পরেই পরিবার দাবি করেছে, এনুমারেশন ফর্ম আপলোড করা যাচ্ছিল না বলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছিলেন বৃদ্ধা। মানসিক চাপে মৃত্যু হয়েছে তাঁর।
জানা গিয়েছে, সুষমা এবং তাঁর স্বামী প্রসূন মণ্ডল সময় মতো এনুমারেশন ফর্ম পূরণ করে বিএলওর হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু সুষমার ফর্ম আপলোড করার সময় বিপত্তি দেখা দেয়। ফর্মে থাকা কিউআর কোডে সমস্যা হচ্ছিল বলে স্থানীয় প্রশাসনের কাছে যান দম্পতি। তাঁরা জানান, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকার পরেও ফর্ম আপলোড আপলোড হচ্ছে না। মৃতার স্বামীর কথায়, ‘‘আমরা নিয়ম মতোই এসআইআর ফর্ম হাতে পেয়েছিলাম। সেই ফর্ম পূরণ করে আমরা বিএলওর হাতে তুলেও দিই। কিন্তু কয়েক দিন আগে বিএলও আমাকে জানান সুষমার ফর্ম আপলোড নিচ্ছে না। কারণ, ফর্মে থাকা কিউআর কোড মিলছে না। স্ত্রীর বাপের বাড়ির সকলের ভোটার তালিকার নাম ইত্যাদি রয়েছে। সেগুলো দেখাই। কিন্তু কোনও অজ্ঞাত কারণে সমস্যা হয়েছিল। এ নিয়ে বেশ কয়েক বার বিএলওর কাছে গিয়েছি। পঞ্চায়েত প্রধানের কাছেও গেছি। কিন্তু সমাধান হয়নি। তাতে ভয় পেয়ে যায় স্ত্রী।’’
আরও পড়ুন:
প্রসূন আরও জানান, স্ত্রী বার বার বলছিলেন, তিনি দু’বারের পঞ্চায়েত প্রধান ছিলেন। তাঁরই ফর্ম নিয়ে জটিলতা হল! বৃদ্ধের কথায়, ‘‘ও বলছিল, ‘এত বার ভোট দিয়েছি। অথচ আমার ফর্ম আপলোড নিচ্ছে না। আর যদি তা না-হয় তা হলে ভোটার তালিকা থেকে আমার নাম বাদ চলে যাবে। আমাকেও এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা কল্পনাও করতে পারিনি।’’’
বৃদ্ধার মৃত্যুতে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে এলাকায়। রাজ্যে এ নিয়ে ২৯ জনের মৃত্যুর নেপথ্যে এসআইআরকে দায়ী করা হল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা