Advertisement
E-Paper

আইনজীবীর চিঠি

একশো দিনের প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধান ও তাঁর সহযোগীদের পঞ্চায়েত কর্মীদের কেন গ্রেফতার করা হচ্ছে না জানতে চেয়ে বিডিও-র কাছে চিঠি পাঠালেন আইনজীবী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪৫

একশো দিনের প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধান ও তাঁর সহযোগীদের পঞ্চায়েত কর্মীদের কেন গ্রেফতার করা হচ্ছে না জানতে চেয়ে বিডিও-র কাছে চিঠি পাঠালেন আইনজীবী। কাঁথি ১ ব্লক অফিস ও কাঁথি থানায় পাঠানো চিঠিতে অভিযোগকারীর তরফে আইনজীবী আবু সোহেল প্রশ্ন তুলেছেন, রাইপুর পশ্চিমবাড় পঞ্চায়েতেক প্রধান মির্জা মিয়ারাজ বেগ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হওয়ার পরও কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? প্রসঙ্গত কলকাতা হাইকোর্টে ৪সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতারিতে স্থগিতাদেশ থাকলেও, তারপরে প্রধান বা অন্য পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার করার বিরুদ্ধে কোনরকম নির্দেশ দেয়নি হাইকোর্ট। কিন্তু প্রশাসনের উদাসীনতায় অভিযুক্তরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। চিঠি পাওয়ার পরও পুলিশ বা প্রশাসন অভিযুক্ত প্রধান ও অন্যান্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না-নিলে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ারও কথা জানিয়েছেন আবু সোহেল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy