সবংয়ে বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় ১৩ জন কংগ্রেস কর্মীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল মেদিনীপুর আদালত। বুধবার মেদিনীপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক ইন্দ্রনীল অধিকারী আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন। গত ১৮ অগষ্ট কংগ্রেসের ডাকা বন্ধের দিনে সবংয়ে বিডিও অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। পাঁচজন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে তিনজনকে হেফাজতেও নেয় পুলিশ। এই ৫ জনের মধ্যে ৪ জনের নাম এফআইআর- এ ছিল। এফআইআর- এ নাম থাকা ১৭ জনের মধ্যে এদিন বাকি ১৩ জনের আগাম জামিনের আবেদনের শুনানি হয়। ধৃত পাঁচজনের অবশ্য আগেই জামিন হয়ে গিয়েছে।