Advertisement
E-Paper

জলকষ্ট মেটানোর দাবি, শালবনিতে পথ অবরোধ

পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে পথ অবরোধ করলেন শালবনির দেবগ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে পিঁড়াকাটা-গোয়ালতোড় রাস্তায় ওই অবরোধের জেরে বেশ কিছু বাস-লরি দাঁড়িয়ে পড়ে। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। পরে পুলিশ এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। শালবনি বিডিও জয়ন্ত বিশ্বাসের আশ্বাস, ‘‘ওখানে পানীয় জলের সমস্যা থাকলে তা সমাধানে নিশ্চয়ই পদক্ষেপ করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০১:০২

পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে পথ অবরোধ করলেন শালবনির দেবগ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে পিঁড়াকাটা-গোয়ালতোড় রাস্তায় ওই অবরোধের জেরে বেশ কিছু বাস-লরি দাঁড়িয়ে পড়ে। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। পরে পুলিশ এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। শালবনি বিডিও জয়ন্ত বিশ্বাসের আশ্বাস, ‘‘ওখানে পানীয় জলের সমস্যা থাকলে তা সমাধানে নিশ্চয়ই পদক্ষেপ করা হবে। গ্রাম পঞ্চায়েত থেকে কাজ হলে ভাল। না হলে ব্লক থেকেই কাজ হবে।’’ দেবগ্রামের বাসিন্দারা জানালেন, গত মার্চ থেকে জল সঙ্কট মেটানোর দাবি জানানো হচ্ছে। এলাকা থেকে ব্লকে চিঠিও পাঠানো হয়েছিল। পরে জানা যায়, সেই চিঠি হারিয়ে গিয়েছে। ফের চিঠি পাঠানো হয়। দেবগ্রামে প্রায় চারশো পরিবারের বাস। একটি নলকূপ রয়েছে। তবে পর্যাপ্ত জল মেলে না। কুয়োই ভরসা। স্থানীয়দের দাবি, এখানে একটি গভীর নলকূপ হলেই সমস্যার সমাধান হতে পারে। এ দিন সকালে দেবগ্রামের পাশে পিঁড়াকাটা-গোয়ালতোড় রাস্তায় প্রায় এক ঘন্টা অবরোধ চলে। যানজটে ভোগান্তিতে পড়েন অনেকে। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। পুলিশই গ্রামবাসীদের কাছে অবরোধ তুলে নেওয়ার আর্জি জানায়। সেই আর্জিতে সাড়া দিয়ে অবরোধ তোলা হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy