Advertisement
E-Paper

নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে ধৃত বাবা

কথা রাখেননি বাবা, তাই গ্রেফতার হতে হল তাঁকে। নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। মহকুমাশাসকের কাছে খবর গেলে, তিনি বিয়ে বন্ধের নির্দেশ দেন। সেই মতো বিডিও-র মুচলেকাও লিখে দেন বাবা— এমনটাই হয় সর্বত্র। কিন্তু বিডিও বাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই মন্দিরে নিয়ে গিয়ে মেয়ের বিয়ে সারে পরিবার। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের গাঁধীঘাট এলাকার ঘটনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০১:৫১

কথা রাখেননি বাবা, তাই গ্রেফতার হতে হল তাঁকে। নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। মহকুমাশাসকের কাছে খবর গেলে, তিনি বিয়ে বন্ধের নির্দেশ দেন। সেই মতো বিডিও-র মুচলেকাও লিখে দেন বাবা— এমনটাই হয় সর্বত্র। কিন্তু বিডিও বাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই মন্দিরে নিয়ে গিয়ে মেয়ের বিয়ে সারে পরিবার। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের গাঁধীঘাট এলাকার ঘটনা।

পরদিন সে খবর বিডিও-র কাছে পৌঁছয়। তাঁর নির্দেশেই গ্রেফতার করা হয় পাত্রীর বাবা সহদেব দাসকে। সেই সঙ্গে গ্রেফতার করা হয় পেশায় চিত্রগ্রাহক সাগর ঘোষ এবং অমিত দাস নামে আরও এক ব্যক্তিকে। শনিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করিয়ে ধৃতদের হেফাজতে চায় পুলিশ। দু’দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর হয়। কাল, সোমবার ফের ধৃতদের মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হবে।

মহকুমাশাসক অমিতাভ দত্তর কাছে খবর আসে, বছর পনেরোর এক কিশোরীর বিয়ে দেওয়া হবে রাতেই। হলদিয়ার এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। অমিতাভবাবুর নির্দেশে কিশোরীর বাড়িতে হানা দেন মেদিনীপুরের (সদর) বিডিও ঋত্বিক হাজরা। পাত্রীর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। মুচলেকা দিয়ে বাবা-মা সে সময় জানিয়ে দেন, প্রাপ্তবয়স্ক না-হলে মেয়ের বিয়ে দেবেন না। বাবার কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি আদায় করে ফিরে আসেন বিডিও। কিন্তু শুক্রবার সকালে মহকুমাশাসক জানতে পারেন, বিডিও চলে আসার পর ওই রাতেই ডেবরার এক মন্দিরে বিয়ে হয়ে গিয়েছে কিশোরীর। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরীর বাবা সহদেব দাস-সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। অন্য দুই ধৃত সাগর ঘোষ এবং অমিত দাস। পুলিশের দাবি, নাবালিকা বিয়েতে এই দু’জনও মদত দিয়েছেন। সাগরবাবু পেশায় চিত্রগ্রাহক। নাবালিকা মেয়ের বিয়ের ছবি তোলেন তিনি।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy