Advertisement
E-Paper

স্বাধীনতা দিবসের আগে সতকর্তামূলক তল্লাশি পূর্বে

স্বাধীনতা দিবেসের আগে নাশকতামূলক ঘটনা রুখতে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো শুরু হয়েছে। বুধবার থেকেই জেলার হলদিয়া শিল্পাঞ্চল, দিঘা পর্যটন কেন্দ্র, পাঁশকুড়া, কোলাঘাট প্রভৃতি এলাকা সহ বিভিন্ন স্টেশন, সেতু, হোটেলগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলক রাজোরিয়া বলেন, ‘‘গুরুত্বপূর্ণ স্থানগুলিতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আপত্তিকর কিছু মেলেনি।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০০:১২

স্বাধীনতা দিবেসের আগে নাশকতামূলক ঘটনা রুখতে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো শুরু হয়েছে। বুধবার থেকেই জেলার হলদিয়া শিল্পাঞ্চল, দিঘা পর্যটন কেন্দ্র, পাঁশকুড়া, কোলাঘাট প্রভৃতি এলাকা সহ বিভিন্ন স্টেশন, সেতু, হোটেলগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলক রাজোরিয়া বলেন, ‘‘গুরুত্বপূর্ণ স্থানগুলিতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আপত্তিকর কিছু মেলেনি।’’ অন্য দিকে, শিল্পশহরের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসলেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বুধবার দুপুরে হলদিয়া ভবনে উপকূলরক্ষী বাহিনী, সিআইএসএফ, এমনকী বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থা-সহ বিভিন্ন শিল্পসংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ সিংহ। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জানান, স্বাধীনতা দিবসের প্রাক্কালে শপিং মল, বাসস্ট্যান্ড,রেলস্টেশন, ফেরিঘাট, যে কোনও জনবহুল স্থান ও যানবাহন গুলিতে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy