Advertisement
E-Paper

স্মারকলিপি পেশ

প্রায় ৯ মাস মাতৃযানের মালিকরা গাড়িভাড়া পাননি। বকেয়া না পেলে তাঁরা মাতৃযান বন্ধ করতে বাধ্য হবেন — সোমবার এই মর্মে নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও-র কাছে ডেপুটেশন দিলেন মাতৃযানের মালিকরা।

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৭

প্রায় ৯ মাস মাতৃযানের মালিকরা গাড়িভাড়া পাননি। বকেয়া না পেলে তাঁরা মাতৃযান বন্ধ করতে বাধ্য হবেন — সোমবার এই মর্মে নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও-র কাছে ডেপুটেশন দিলেন মাতৃযানের মালিকরা। মাতৃযানের এক মালিক শেখ জাহিরুল ইসলাম এই দিন বলেন, ‘‘নন্দীগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দুই মালিকের ৩টি গাড়ি চলে। ৯ মাস ভাড়া বাবদ এক লক্ষ ৬০ হাজার টাকা বকেয়া। বিষয়টি বিএমওএইচকেও জানিয়ে কাজ না হওয়ায় নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিওকে লিখিতভাবে জানিয়েছি। টাকা না পেলে গাড়ি চালানো বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের উপায় থাকবে না।’’ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মনোজ সাহা এ প্রসঙ্গে বলেন, ‘‘মাতৃযানের বিলের বিষয়টি পূর্ব মেদিনীপুরের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ১ দেখেন। নন্দীগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাতৃযানের বিলে অনিয়ম থাকায় বিল আটকে রেখে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কী ভাবে সমস্যার সমাধান করা যায় তা দেখছি।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy