Advertisement
E-Paper

ভয়াবহ গাড়ি দুর্ঘটনা নদিয়ায়, মেলা থেকে ফেরা পিকআপ ভ্যান উল্টে শিশু ও মহিলা-সহ জখম ১৫

পুলিশ সূত্রে খবর, ভীমপুর ভাতজাংলা এলাকা থেকে ১৫ জন যাত্রী একটি পিকআপ ভ্যানে করে অগ্রদ্বীপের মেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ২২:৩৬
নদিয়ায় পথদুর্ঘটনা। প্রতীকী ছবি।

নদিয়ায় পথদুর্ঘটনা। প্রতীকী ছবি।

নদিয়ায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় শিশু ও মহিলা-সহ জখম হলেন ১৫ জন। রবিবার নাকাশিপাড়া থানা এলাকার ভোলাডাঙায় ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে প্রথমে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৮টি অ্যাম্বুল্যান্সে ১২ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, ভীমপুর ভাতজাংলা এলাকা থেকে ১৫ জন যাত্রী একটি পিকআপ ভ্যানে করে অগ্রদ্বীপের মেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে নাকাশিপাড়া থানার পুলিশ। স্থানীয় গাড়িচালকদের সহায়তায় আহত যাত্রীদের বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ১২ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতাল সূত্রে খবর, আহতদের চিকিৎসার জন্য মেডিক্যাল টিম ও প্রয়োজনীয় রক্ত মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy