আবার কাজের চাপে মৃত্যুর অভিযোগ এক বুথ স্তরের আধিকারিক বা বিএলও-র। শুক্রবার এ নিয়ে শোরগোল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়।
মৃতার নাম মায়া মুখোপাধ্যায়। বয়স ৫৮ বছরের আশপাশে। হরিহরপাড়ার শ্রীপুর নামুপাড়া শিক্ষাকেন্দ্রে শিক্ষকতা করতেন তিনি। এসআইআর আবহে শ্রীপুর ২৫১ নম্বর বুথের বিএলও-র দায়িত্ব পান মায়া। শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন। তবে পরিণতির জন্য ‘কাজের চাপ’-কে দায়ী করছে পরিবার। তাদের এ-ও দাবি, বয়সজনিত বেশ কিছু অসুখ ছিল শিক্ষিকার। তিনি বিএলও হতে চাননি। কিন্তু প্রশাসনের নির্দেশ পালন করা ছাড়া উপায় ছিল না।
মৃতার বাড়ির এক সদস্যের কথায়, ‘‘বিএলও হওয়ার পর থেকে প্রবল মানসিক চাপে ভুগছিলেন উনি। ভোটার তালিকা সংশোধন নিয়ে একের পর এক শুনানি, ভোটারদের নাম-তালিকা ইত্যাদি তৈরি এবং জমা দেওয়া নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন।’’
আরও পড়ুন:
পরিবারের আরও দাবি, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লে গ্রামবাসীরা তাঁর বাড়িতে এসে চড়াও হবে, এই আতঙ্কে দিনরাত দুশ্চিন্তায় ছিলেন মায়া। চাপের কারণে শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ওই বিএলও। তবে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। তৃণমূলের দাবি, কেন্দ্র এবং নির্বাচন কমিশনের পরিকল্পনাহীন কাজের জন্য একের পর এক বিএলও মারা যাচ্ছেন। কেউ আত্মহত্যা করতে যাচ্ছেন। একশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এসআইআরের জন্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা