Advertisement
E-Paper

পাটক্ষেতে মিলল পরিত্যক্ত ব্যাগ, খুলতেই বোমা মিলল মুর্শিদাবাদের রানিনগরে

বুধবার সকালে রানিনগরের পানিপিয়া এলাকায় পাটক্ষেতে একটি দাবিহীন ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাঁরা খবর দেন পুলিশে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ১৫:২১
Bombs recovered from Raninagar of Murshidabad

পাটক্ষেতে বোমা ভর্তি ব্যাগ। — নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদের রানিনগরে পাটক্ষেত থেকে উদ্ধার হল দাবিহীন ব্যাগ। তার ভিতরে পাওয়া গেল বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে।

বুধবার সকালে রানিনগরের পানিপিয়া এলাকায় পাটক্ষেতে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাঁরা খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্ষেতে তল্লাশি চালিয়ে পুলিশকর্মীরা দেখতে পান ওই ব্যাগে রয়েছে কয়েকটি বোমা। এলাকা ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে।

কে বা কারা ওই জমিতে বোমা ভর্তি ব্যাগ রেখে গেল তা তদন্ত করে দেখছে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে সম্প্রতি রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। সেই তালিকায় রয়েছে মুর্শিদাবাদও। সেখানকার একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। তাতে নতুন সংযোজন রানিনগর।

bomb Murshidabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy