Advertisement
E-Paper

টুকরো খবর

আড়াই মাস মিড ডে মিল বন্ধ সাগরদিঘির শীতলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। রান্না করবে কে তা নিয়ে বিরোধের জেরেই এই অচলাবস্থা। ১২১ জন পড়ুয়ার ওই স্কুলে এতদিন একটি স্বনির্ভর গোষ্ঠীর ১৪ জন মহিলা রান্না করতেন পালা করে। আগে মজুরির টাকা প্রধান শিক্ষক স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দিলে তাঁরা সকলে মিলে সেই টাকা ভাগ করে নিতেন। এখন রান্নার জন্য দু’জন রাঁধুনির নাম নির্দিষ্ট করে দেওয়ায় সরাসরি ব্যাঙ্কে তাঁদের নিজস্ব অ্যাকাউন্টে টাকা জমা পড়ে।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৪ ০১:১৮

মিড-ডে মিলের রান্না বন্ধ আড়াই মাস

আড়াই মাস মিড ডে মিল বন্ধ সাগরদিঘির শীতলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। রান্না করবে কে তা নিয়ে বিরোধের জেরেই এই অচলাবস্থা। ১২১ জন পড়ুয়ার ওই স্কুলে এতদিন একটি স্বনির্ভর গোষ্ঠীর ১৪ জন মহিলা রান্না করতেন পালা করে। আগে মজুরির টাকা প্রধান শিক্ষক স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দিলে তাঁরা সকলে মিলে সেই টাকা ভাগ করে নিতেন। এখন রান্নার জন্য দু’জন রাঁধুনির নাম নির্দিষ্ট করে দেওয়ায় সরাসরি ব্যাঙ্কে তাঁদের নিজস্ব অ্যাকাউন্টে টাকা জমা পড়ে। এরপরই রান্না কে করবে তা নিয়ে নিজেদের মধ্যে গোলমাল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃণমূলের জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বলেন, “বহু চেষ্টাতেও মিমাংসা হয়নি। স্কুলের বেশিরভাগ পড়ুয়াই গরীব ঘরের। গত ১৮ সেপ্টেম্বর মিড-ডে মিল বন্ধ থাকার ঘটনা ব্লক অফিসে জানিয়েছি। লাভ হয়নি।” যুগ্ম বিডিও কালেশ্বরী কোঁড়া বলেন, “সংশ্লীষ্ট কমিটিকে সমস্যাটি মেটাতে বলেছি।”

Advertisement

বাসের চাকায় পিষ্ট কিশোর

বাসের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল মোটর সাইকেল আরোহী এক কিশোরের। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ খড়খড়ি সেতুর কাছে। মৃত তন্ময় প্রসাদের (১৪) বাড়ি শহর লাগোয়া বাহাদিনগর পল্লিতে। সে নবম শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, মোটর বাইক চালিয়ে উমরপুরের দিক থেকে বাড়ি ফিরছিল তন্ময়। একটি লরির সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গিয়ে পড়ে বাসের তলায়। জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে তন্ময়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ঝুলন্ত দেহ

এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল কান্দি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রূপপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম ভানু হাজরা (১৮)। তিনি স্থানীয় একটি স্টিল কারখানার কর্মী ছিলেন। রবিবার দুপুরে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে বাড়ি থেকে সামান্য দূরে একটি পুকুর পাড়ের গাছে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ওই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের।

অনাস্থায় হার

অনাস্থা ভোটে হেরে গেলেন আরএসপি-র প্রধান। সোমবার বড়ঞা ব্লকের সাবলপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গত পঞ্চায়েত ভোটে ওই গ্রাম পঞ্চায়েতের মোট ১১টি আসনের মধ্যে আরএসপি পাঁচটি, সিপিএম দু’টি, কংগ্রেস তিনটি ও তৃণমূল একটি আসন দখল করে। প্রধান হন আরএসপি-র পাপিয়া ঘোষ। তাঁর বিরুদ্ধে ১০ নভেম্বর অনাস্থা আনেন তৃণমূল, কংগ্রেস ও আরএসপির ৭ সদস্য।

দুর্ঘটনায় মৃত্যু

চলন্ত ট্রেন থেকে নামার সময় পড়ে মৃত্যু হয়েছে ছাত্রের। সোমবার সকালে মুশির্দাবাদের সালার থানা এলাকার সালার রেল স্টেশনে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সব্যসাচী ঘোষ (১৭)। বাড়ি সালার থানার সালু গ্রামে। বর্ধমান জেলার কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউটের একাদশ শ্রেণির ছাত্র ছিল সে। এদিন কাটোয়া থেকে হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস ট্রেন ধরে সালার আসছিল সব্যসাচী। ট্রেনটি সালার স্টেশনে থামে না। সেটা জানা ছিল না তার। স্টেশনে ট্রেনটির গতি কমলে ওই ছাত্র নামতে যায়। তখনই পড়ে গিয়ে ট্রেনের চাকায় পিষে যায় তার দেহ। ঘটনাস্থলেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে।

মাছের খোঁজে জলঙ্গির চর কাকমারিতে বাক্স-জালি নিয়ে চলেছে যুবক। পদ্মার হাঁটু জলে এই

বাক্স-জালি বা বিত্তি বসিয়ে রাখলে সারারাতে সেখানে জমা হবে মাছ। বিশ্বজিৎ রাউতের তোলা ছবি।

brief story mur tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy