ভুয়ো অফিসার পরিচয় দিয়ে কল্যাণীতে ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট
ভিজিল্যান্স অফিসার বলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ গ্রেফতার হলেন দুই যুবক। ধৃতদের নাম পার্থ জোয়ারদার ও সিদ্ধার্থ চৌধুরী। অভিযোগ, রবিবার দুপুর ৩টে নাগাদ ভিজিল্যান্স আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা দাবি করেন ওই দুই যুবক। খবর পেয়ে পুলিশ কল্যাণীর গয়েশপুর এলাকা থেকে গ্রেফতার করে তাঁদের। কল্যাণীর এসডিপিও রানা মুখোপাধ্যায় জানান, সিদ্ধার্থ চৌধুরীর বাড়ি গয়েশপুরেই। পাথর্বাবুর বাড়ি কল্যাণী। তাঁদের একটি গাড়িও আটক করা হয়েছে।
কংগ্রেস- তৃণমূল সংঘর্ষে অশান্ত সুতি, গ্রেফতার ২৭
তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত ইমামবাজার। গোলমালের ঘটনায় ২৭ জনকে গ্রেফতার করল সুতি থানার পুলিশ। শনিবারের পর রবিবারেও দু’দলের সমর্থকরা বোমা-গুলি ছোড়ে। বোমার আঘাতে আহত হয়েছেন ৯ জন। সুতি ২ ব্লক কংগ্রেসের সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস বলেন, “তৃণমূল আশ্রিত সমাজবিরোধীরা কংগ্রেস সমর্থকদের উপর আগে আক্রমণ করে। বোমাবাজি করে তারা তৃণমূলের দলীয় অফিসে আশ্রয় নিচ্ছে। অথচ পুলিশ তাদের না ধরে গ্রেফতার করছে নিরীহ কংগ্রেস সমর্থকদের। ব্লক তৃণমূল সভাপতি ওবাইদুর রহমানের পাল্টা অভিযোগ, “দুপুরে দুই তৃণমূল কর্মীকে একা পেয়ে ঘিরে ধরে মারধর করে কংগ্রেসের লোকজন। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। পরে কংগ্রেস কর্মীরা আমাদের দলীয় অফিসে ঢুকে ভাঙচুর করে, গুলিও চালায়।”
অধীরের নিন্দায় পঞ্চমুখ মান্নান
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে ফের বিষোদ্গার করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা অধুনা মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি মান্নান হোসেন। রবিবার বিকালে ভরতপুর ১ ব্লকের দলীয় সভায় মান্নানের বক্তব্যের পুরোটাই জুড়ে ছিল অধীর-নিন্দা। সভায় তৃণমূল নেতা হুমায়ুন কবীরও হাজির ছিলেন। তিনি অবশ্য সংগঠন নিয়ে কিছু কথা বলেন। তাঁর কথায়, ভরতপুরে, সালারে আগেও অনেক সভা হয়েছে, ভিড় ভালই হয়। কিন্তু ভোটের বাক্সে তার প্রভাব পড়ে না। বুথ কর্মীদের উদ্দেশে হুমায়ুন বলেন, “এমন ঘটনা কেন ঘটছে সেটা দেখতে হবে। যতই মতবিরোধ থাক, ২০১৬ বিধানসভা ভোটে জেতার জন্য প্রস্তুত হতে হবে। সেই লক্ষ্যেই সংগঠন করুন।”
জালিয়াতি, ধৃত দুই
ভিজিল্যান্স আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই যুবক। ধৃতদের নাম পার্থ জোয়ারদার ও সিদ্ধার্থ চৌধুরী। অভিযোগ রবিবার দুপুর তিনটে নাগাদ ভিজিল্যান্স আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা দাবি করেন ওই দুই যুবক। খবর পেয়ে পুলিশ কল্যাণীর গয়েশপুর থেকে গ্রেফতার করে তাঁদের। একটি গাড়িও আটক হয়েছে।
বহরমপুরে বাংলাদেশের নাটক।