Advertisement
E-Paper

ফরাক্কায় পুলকারের সঙ্গে লরির সংঘর্ষ, মৃত তিন ছাত্র

স্কুলছাত্র বোঝাই পুলকারের সঙ্গে লরির সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল ৩ স্কুলছাত্রের। বাসের চালক-সহ আরও ৬ ছাত্রকে বিভিন্ন নার্সিং হোম ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ, ফরাক্কার বল্লালপুর সেতুর কাছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০১৬ ১০:১২
দুর্ঘটনাগ্রস্ত সেই পুলকার। নিজস্ব চিত্র।

দুর্ঘটনাগ্রস্ত সেই পুলকার। নিজস্ব চিত্র।

স্কুলছাত্র বোঝাই পুলকারের সঙ্গে লরির সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল ৩ স্কুলছাত্রের। বাসের চালক-সহ আরও ৬ ছাত্রকে বিভিন্ন নার্সিং হোম ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ, ফরাক্কার বল্লালপুর সেতুর কাছে।

ফরাক্কার একটি বেসরকারী কেন্দ্রীয় ইংরেজি মাধ্যম স্কুলে যাচ্ছিল পুলকারটি। হতাহতরা সকলেই অরঙ্গাবাদের বাসিন্দা। নিহত ছাত্রদের নাম বিজয়দীপ সরকার (১২),অঙ্কুর সরকার (১২),সৌম্যক জৈন (১১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো অরঙ্গাবাদ থেকে জনা ২০ ছাত্র ছাত্রীকে নিয়ে গাড়িটি ফরাক্কার ওই স্কুলে যাচ্ছিল ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে। যানজট থাকায় লেন ভেঙে উল্টো দিক দিয়ে দ্রুত যাচ্ছিল পুলকারটি। ফরাক্কার বল্লালপুরে বেইলি ব্রিজ পেরিয়েই রাস্তায় একটি লরির সামনে পড়ে যায় বাসটি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বেইলি ব্রিজ দিয়ে শুধুমাত্র ছোট গাড়ির যাওয়ার কথা। কিন্তু যানজট এড়াতে মালবোঝাই লরিগুলি ওই সেতু দিয়ে যাতায়াত করে। পুলিশের বিরুদ্ধে লরিগুলির কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। এ দিনও ওই লরিটিকে পুলিশ ব্রিজে ঢোকার জন্য টাকা নিয়ে ছেড়ে দেয় বলে অভিযোগ। তখনই ছাত্র বোঝাই মিনিবাসটি লরির সামনে পড়ে যায়।

Farakka Bus Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy