Advertisement
E-Paper

মাথায় হেলমেট নেই, বাইক নিয়ে কেরামতি! মুর্শিদাবাদে দ্রুত গতির বলি দুই তরুণ

স্থানীয়দের নজরে আসতে দ্রুত রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই বন্ধুকে। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১১:১৩
Two youths die in bike accident in Murshidabad

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সামনেই ইদ। দুই বন্ধু মিলে বাজার করতে গিয়েছিলেন। তবে বাজার করে বাড়ি না-ফিরে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। পথে বেপরোয়া গতির বলি হলেন দুই বন্ধু। বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়ে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের শমসেরগঞ্জের দুই তরুণ।

দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মানিকপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, শমসেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার হাতিচিতরা এলাকার বাসিন্দা সাগর মহালদার এবং সলমন সাত্তার। বুধবার সন্ধ্যায় সলমনের সঙ্গে ইদের বাজার করতে বেরিয়েছিলেন সাগর। তবে রাত বাড়লেও বাড়ি ফেরেননি দুই বন্ধু। রাতে বাইকে চেপে ধলার মোড় থেকে মানিকপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু বাইকের গতি এতটাই বেশি ছিল যে একটা সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সোজা দিয়ে ধাক্কা মারেন রাস্তার পাশের থাকা লোহার গার্ডওয়ালে। অভিঘাত এতটাই ছিল যে দু’জনে রাস্তার উপর ছিটকে পড়েন।

স্থানীয়দের নজরে আসতে দ্রুত রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই বন্ধুকে। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় দুই বাইক আরোহীর কারও মাথাতেই হেলমেট ছিল না। বাইক থেকে ছিটকে পড়ায় মাথায় গুরুতর আঘাত লাগে তাঁদের। অত্যাধিক রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

Murshidabad Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy