Advertisement
E-Paper

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল ট্রাক, মৃত দুই

জাতীয় সড়কের ধারের দোকানটাতে বসে চা খাচ্ছিলেন কয়েক জন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে দোকানে ঢুকে পড়ে ট্রাকটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ ০১:৪০
কান্নায় ভেঙে পড়েছেন পরিজন। —নিজস্ব চিত্র

কান্নায় ভেঙে পড়েছেন পরিজন। —নিজস্ব চিত্র

জাতীয় সড়কের ধারের দোকানটাতে বসে চা খাচ্ছিলেন কয়েক জন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে দোকানে ঢুকে পড়ে ট্রাকটি।

বৃহস্পতিবার ঘড়িতে তখন ১১টা। পলাশির মীরা বাজারের ঘটনা। ঘটনায় ট্রাক চালক-সহ দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দোকানের তিন খরিদ্দার। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে এক জন কালীগঞ্জের জানকীনগরের বাসিন্দা, অবসরপ্রাপ্ত রেলকর্মী আবু তাহের শেখ(৬৮)। মৃত ট্রাক চালকের পরিচয় জানা যায়নি। পুলিশের অনুমান, বছর পঞ্চাশেক বয়স হয়েছিল তাঁর। আহতদের বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন পলাশির মীরাবাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আবু তাহের শেখ-সহ এলাকার বেশ কিছু লোকজন। ওই সময় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে আসা কলকাতাগামী
একটি দশ চাকার মালবাহী ট্রাক দোকানে এসে ধাক্কা মারে। ট্রাকচালক-সহ মোট ৫ জনকে উদ্ধার করে মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে আবু তাহের শেখ এবং লরি চালককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রাকের ধাক্কাতেই আবু তাহেরের মৃত্যু হয়েছে। কিন্তু ট্রাক চালকের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তাতেই সন্দেহ করা হচ্ছে, দুর্ঘটনা নয়, হয় তো হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চালকের। কিন্তু সেটা দুর্ঘটনার জেরে ঘটেছে, নাকি চালক হৃদরোগে আক্রান্ত হতেই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়।

এ দিন দু’জনের মৃতদেহই শক্তিনগরে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত তিন জনকে মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy