Advertisement
E-Paper

দেহ উদ্ধার দু’ভাইয়ের

পুকুর থেকে উদ্ধার হল খুড়তুতো দুই ভাইয়ের দেহ। মৃতদের নাম ফিরোজ শেখ (১৬) ও সহিরুদ্দিন শেখ (১১)। তাদের বাড়ি কৃষ্ণনগরের আনন্দবাসে। শনিবার সন্ধ্যায় গ্রামেরই একটি পুকুর থেকে ভালুকা হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ফিরোজ ও আনন্দবাস এমএসকের ষষ্ঠ শ্রেণির ছাত্র সহিরুদ্দিনের দেহ মেলে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০১:০৩

পুকুর থেকে উদ্ধার হল খুড়তুতো দুই ভাইয়ের দেহ। মৃতদের নাম ফিরোজ শেখ (১৬) ও সহিরুদ্দিন শেখ (১১)। তাদের বাড়ি কৃষ্ণনগরের আনন্দবাসে। শনিবার সন্ধ্যায় গ্রামেরই একটি পুকুর থেকে ভালুকা হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ফিরোজ ও আনন্দবাস এমএসকের ষষ্ঠ শ্রেণির ছাত্র সহিরুদ্দিনের দেহ মেলে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে দুই ভাই মিলে সাইকেলে চেপে স্নান করতে গিয়েছিল ওই পুকুরে। কিন্তু সন্ধ্যে পর্যন্ত তারা বাড়ি ফেরেনি। তখন গ্রামবাসীদের কেউ কেউ জানান যে, তাঁরা দুই ভাইকে সাইকেলে গ্রামেরই কবরস্থানের পাশে পুকুরের দিকে যেতে দেখেছেন। সেই মতো সকলে সেখানে গিয়ে দেখেন যে, একটা বাঁশের সাঁকোর উপরে সাইকেলটা রাখা আছে। আর পুকুরের পাড়ে পড়ে রয়েছে প্যান্ট আর সাবান। পরিবারের লোকেরা শেষ পর্যন্ত ওই পুকুর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার করার সময় দুই ভাই পরস্পরকে আঁকড়ে ধরে ছিল।

pond Krishnanagar firoz shek Anandabas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy