চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের আবেদন পত্র পূরণ করে জমা দেওয়ার পর্ব। জমা দেওয়ার দিন যত শেষ হয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে গ্রামীণ এলাকায় যুব সম্প্রদায়ের মধ্যে।
রাজ্যের শাসকদলের উদ্যোগে বিভিন্ন অঞ্চলে, পুর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে খোলা হয়েছে সহায়তা শিবির। দলের কর্মী, জনপ্রতিনিধিদের একাংশ সেখানে আবেদন পত্র পূরণ করার কাজে সহায়তা করছেন। কংগ্রেস, সিপিএম সহ একাধিক রাজনৈতিক দলের তরফেও বিভিন্ন এলাকায় খোলা হয়েছে সহায়তা শিবির। প্রতিটি শিবিরেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
তবে এগিয়ে আসছেন এলাকার সাধারণ শিক্ষিত যুবকেরাও। তাঁরা কোনও দলের হয় নয়, নিজেদের ইচ্ছেতেই সাহায্য করছেন মানুষকে। হরিহরপাড়ার শ্রীপুর গ্রামের যুবক মুকুল মণ্ডল বলেন, “গত কয়েক দিন ধরে পাড়ার অনেক মানুষ আবেদন পত্র পূরণ করার জন্য বাড়িতে আসছেন। সাধ্য মতো চেষ্টা করছি নির্ভুল ভাবে আবেদনপত্র পূরণ করে দেওয়ার।”
আবেদন পত্র পূরণ করার কাজে এগিয়ে এসেছে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনও। হরিহরপাড়ার ডল্টনপুর মিত্র সঙ্ঘ ক্লাবের তরফে ক্লাবেই খোলা হয়েছে সহায়তা শিবির। সেখানে ক্লাবের সদস্যেরা আবেদন পত্র পূরণ করছেন। ক্লাবের অন্যতম কর্মকর্তা সাহাবুল ইসলাম বলেন, “আমরা আবেদন পত্র পূরণ করছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ ভিড় করছেন।” হরিহরপাড়ার শ্রীপুর নামুপাড়া স্মৃতি সঙ্ঘ ক্লাবের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের আবেদন পূরণ করছেন। আবেদন পত্র পূরণ করার কাজে দেখা যাচ্ছে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মীদেরও। নওদার পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মীদের এক সুপার ভাইজার আনন্দ হালসানা বলেন, “অনেকে আবেদন পত্র পূরণ করার জন্য বলছেন। কাজের ফাঁকেই আমরা অনেকের আবেদনপত্র পূরণ করছি।”
আবেদন পত্র নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন একাংশের পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের লোকেরা। পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সাংসদ সামিরুল ইসলামের কিছু স্বেচ্ছাসেবী জেলার বিভিন্ন জায়গায় শিবির করে পরিযায়ী শ্রমিক ও এলাকার সাধারণ মানুষের আবেদন পত্র পূরণ করে দিচ্ছেন। শামিম রহমান নামে এক স্বেচ্ছাসেবী বলেন, “সাংসদের নির্দেশে আমরা পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকেদের আবেদন পত্র পূরণের কাজে সহায়তা করছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)