Advertisement
E-Paper

আরএসপির ডেপুটেশন

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বুধবার দুপুরে রানাঘাট-১ নম্বরের বিডিও কাছে ডেপুডেশন দিল আরএসপি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ০২:৪৮

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বুধবার দুপুরে রানাঘাট-১ নম্বরের বিডিও কাছে ডেপুডেশন দিল আরএসপি। তার আগে দলের নেতারা বিডিও অফিসের সামনে একটি সভাও করেন। এ দিনের ডেপুটেশন কর্মসূচীতে হাজির ছিলেন দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বনাথ সাহা, রানাঘাট লোকাল কমিটির সম্পাদক সুবীর ভৌমিক, মহিলা নেত্রী করবী সেন-সহ অন্যেরা। সুবীরবাবু বলেন, ‘‘ইন্দিরা আবাস যোজনার প্রাপকদের নামের তালিকা এবং বিপিএল পরিবারভুক্ত পরিবারদের নামের তালিকা ব্লক ও পঞ্চায়েত অফিসে টাঙানো, রেশন কার্ড নিয়ে হয়রানি বন্ধ করা, জাতীয় সড়ক মেরামতি করা-সহ ১৭ দফা দাবিতে ডেপুডেশন দেওয়া হয়েছে।’’

বিডিও অনুপম চক্রবর্তী বলেন, ‘‘যে দাবিগুলো আমার পক্ষে দেখা সম্ভব, তা দেখব। বাকিগুলি জেলা স্তরের আধিকারিকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy