Advertisement
E-Paper

এক দিনের বন্‌ধে ক্ষতি কয়েক কোটি

বণিকসভা অ্যাসোচ্যাম সাধারণ ধর্মঘটের দিন, বুধবার জানিয়েছিল এক দিনের ধর্মঘটে দেশ জুড়ে ক্ষতির অঙ্ক কম করে ২৫ হাজার কোটি টাকা। সরকারি তরফে যদিও সরাসরি কোনও প্রতিক্রিয়া মেলেনি। পরদিন বৃহস্পতিবার নদিয়া জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফটিও) এর সহ সম্পাদক অক্ষয় ভট্টাচার্য জানালেন, এখনও ক্ষতির সামগ্রিক হিসেব না পাওয়া গেলেও ধর্মঘটে জেলায় ক্ষতির অঙ্ক কয়েক কোটি!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০১:২৮

বণিকসভা অ্যাসোচ্যাম সাধারণ ধর্মঘটের দিন, বুধবার জানিয়েছিল এক দিনের ধর্মঘটে দেশ জুড়ে ক্ষতির অঙ্ক কম করে ২৫ হাজার কোটি টাকা। সরকারি তরফে যদিও সরাসরি কোনও প্রতিক্রিয়া মেলেনি। পরদিন বৃহস্পতিবার নদিয়া জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফটিও) এর সহ সম্পাদক অক্ষয় ভট্টাচার্য জানালেন, এখনও ক্ষতির সামগ্রিক হিসেব না পাওয়া গেলেও ধর্মঘটে জেলায় ক্ষতির অঙ্ক কয়েক কোটি!
এমনিতে যত দিন যাচ্ছে ততই প্রতিযোগিতা বাড়ছে প্রায় সব ব্যবসায়। কমছে মুনাফা। এর মধ্যে নানা কারণে রাজনৈতিক দলগুলির ডাকা বন্‌ধ গোদের উপরে বিষফোঁড়ার মতো মনে করেন ব্যবসায়ীরা। শিমুরালি ব্যবসায়ী সমিতির সম্পাদক শান্তকুমার দাসের মত রাজনৈতিক দলগুলির ডাকা বন্‌ধে ব্যবসার ক্ষতি হয়। তাঁর হিসেবে এক দিনের ধর্মঘটে ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক লক্ষ টাকা তো বটেই!
একই কথা শোনা গিয়েছে বাস মালিকদের মুখে। তাঁদের কথায় এমনিতেই বাসের ব্যবসা লোকসানে চলছে। কর্মনাশা বন্‌ধে সেটা আরও বাড়ে। বাস না চললে কর্মীরা বেতন পান না। ফলে ক্ষতি হয় তাঁদেরও। নদিয়া জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অশোক ঘোষের কথায়, জেলায় বাসের সংখ্যা প্রায় ছ’শো। প্রায় আড়াই হাজার কর্মী এর সঙ্গে যুক্ত। বাস না চললে কমবেশি সকলেই ক্ষতিগ্রস্ত হন। করিমপুর বাস মালিক সমিতির সম্পাদক চিন্ময় বিশ্বাসের কথায়, একটা বাস বা বড় গাড়িতে অন্তত তিন জন কাজ করে নিজেদের পরিবার সামলান। এক দিন কাজ বন্ধ থাকলে তাঁদের অনেকটাই সমস্যা হয়। তাঁর সঙ্গে সহমত ব্যবসায়ী প্রীতম সাহা, স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিধান দত্ত।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy