Advertisement
E-Paper

এনটিপিসিকে হুঁশিয়ারি

এ বার বিডিও-র দ্বারস্থ হয়ে ১২ জন শ্রমিককে কাজে ফেরানোর দাবি তুলল এনটিপিসি-র ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃণমূলের নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠন। মঙ্গলবার এনটিপিসি কর্তৃপক্ষ ফের ওই শ্রমিকদের কাজে ফেরানোর দাবি নাকচ করে দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৫ ০০:৩৮

এ বার বিডিও-র দ্বারস্থ হয়ে ১২ জন শ্রমিককে কাজে ফেরানোর দাবি তুলল এনটিপিসি-র ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃণমূলের নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠন। মঙ্গলবার এনটিপিসি কর্তৃপক্ষ ফের ওই শ্রমিকদের কাজে ফেরানোর দাবি নাকচ করে দেন। এরপরেই বুধবার বিডিও-র কাছে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিয়ে ওই শ্রমিক সংগঠনের তরফে তাঁর হস্তক্ষেপ চাওয়া হয়। গত জুন মাসে ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিবাদের জেরে অশান্তির পরে ১২ জন ঠিকা শ্রমিককে সাসপেন্ড করা হয়। কেড়ে নেওয়া হয় তাঁদের গেট পাস। প্রথমে অরাজনৈতিক সংগঠন থাকলেও ওই ঠিকা শ্রমিকেরা দু’সপ্তাহ আগে শাসক দলে যোগ দেয়। তৃণমূলের ফরাক্কা ব্লক সভাপতি সাহাজাদ হোসেন বলেন, ‘‘শ্রমিকদের কাজে ফেরাতে এনটিপিসি কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। দাবি না মানা হলে বিদ্যুৎ কেন্দ্রের সামনে গণতান্ত্রিক পথে বিক্ষোভ শুরু করবেন শ্রমিকেরা।’’ এনটিপিসি কর্তারা এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy