Advertisement
E-Paper

কৃষ্ণনগরে শুরু হস্তশিল্প মেলা

শুরু হল নদিয়া জেলা হস্তশিল্প মেলা। শুক্রবার কৃষ্ণনগরের সিএমএস হাইস্কুল মাঠে অষ্টম বর্ষ এই মেলার উদ্বোধন করেন ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং প্রাণি সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ০২:০১

শুরু হল নদিয়া জেলা হস্তশিল্প মেলা। শুক্রবার কৃষ্ণনগরের সিএমএস হাইস্কুল মাঠে অষ্টম বর্ষ এই মেলার উদ্বোধন করেন ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং প্রাণি সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। ২০০৮ সাল থেকে এই মেলা শুরু হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা এই মেলায় যোগ দিয়েছেন। এ বার প্রায় ৪২৫ জন হস্তশিল্পী মেলায় স্টল দিয়েছেন। নদিয়ার কাঁসা পিতলের সামগ্রী, ঘূর্ণির মাটির পুতুল, কারু শিল্প, মুর্শিদাবাদের শোলার কাজ, পাটের সামগ্রী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মাদুর, শিং এর কাজ, ধাতুর গহনা, বীরভূমের কাঁথা স্টিচের কাজ, পোরামাটির কাজ, বাঁকুড়া জেলার চোরাকোটা, ডোকরার গহনা, হাওড়া জেলার সিল্ক ও জরির কাজ, বুটিক ও ফেব্রিকের কাজ দুই ২৪ পরগনার ড্রাই ফ্লাওয়ার, বাধনি, বুটিক, ফেব্রিকের কাজের নানা নমুনা এই মেলায় রয়েছে। এ ছাড়াও থাকছে মালদার বাঁশের কাজ-সহ একাধিক জেলার হস্তশিল্প সামগ্রী। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, হস্তশিল্প সামগ্রীর বিপণনের উদ্দেশে এই ধরনের মেলার আয়োজন করা হচ্ছে। মেলা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy