শান্তিপুরে মৃত কিশোরের বাবাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার বিকেলে ধৃত হাসান আলি মণ্ডল বাড়ি ফিরলে এলাকার বাসিন্দারা তাকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল শন্তিপুর সূত্রাগড় মানিকপাড়ার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র হাসিব আলি মণ্ডল। ওই দিন বিকেলে বাগআছড়া কুঠিরপাড়ায় তার দেহ মেলে। পর দিন পরিবারের লোকেরা ছবি দেখে দেহ শনাক্ত করেন। তাকে খুন করা হয়েছে বলে পরিবারের লোকজনের দাবি। সেই খুনে নাম জড়ায় হাসানের।