Advertisement
E-Paper

দেহ উদ্ধার

এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। নাম সোমনাথ ঘোষ (২৩)। বাড়ি বড়ঞার পাঁচথুপী গ্রামে। ওই যুবক কাজের সূত্রে ছত্রিশগড়ে থাকতেন। মঙ্গলবার তিনি বাড়ি ফেরেন। বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে ময়ূরাক্ষী নদীর ধারে একটি ছোট গাছে ঝুলন্ত অবস্থায় গ্রামের কয়েকজন তাঁকে দেখতে পান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৫ ০১:১৭

এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। নাম সোমনাথ ঘোষ (২৩)। বাড়ি বড়ঞার পাঁচথুপী গ্রামে। ওই যুবক কাজের সূত্রে ছত্রিশগড়ে থাকতেন। মঙ্গলবার তিনি বাড়ি ফেরেন। বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে ময়ূরাক্ষী নদীর ধারে একটি ছোট গাছে ঝুলন্ত অবস্থায় গ্রামের কয়েকজন তাঁকে দেখতে পান। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ওই যুবকের পরিবারের লোকজনের অভিযোগ, তাঁর মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের ভাই সুব্রত ঘোষ এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy