Advertisement
E-Paper

নতুন দায়িত্ব তাপসকে

নদিয়ার চৌমুহায় তাপসের কুকথার প্রতিবাদে মুখর হয়েছিল গোটা দেশ। তারপর থেকে তাঁকে সচেতন ভাবে এড়িয়ে চলেছে দল। তাঁর একান্ত অনুগত কয়েকজন ছাড়া জেলার ছোট-বড়-মাঝারি নেতাদেরও তাঁর সঙ্গে দেখা যায়নি। সম্প্রতি কৃষ্ণনগর জেলা আদালতে জামিন পাওয়ার পরে পরিস্থিতি বদলাতে শুরু করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৫ ০৩:০৩

নদিয়ার চৌমুহায় তাপসের কুকথার প্রতিবাদে মুখর হয়েছিল গোটা দেশ। তারপর থেকে তাঁকে সচেতন ভাবে এড়িয়ে চলেছে দল। তাঁর একান্ত অনুগত কয়েকজন ছাড়া জেলার ছোট-বড়-মাঝারি নেতাদেরও তাঁর সঙ্গে দেখা যায়নি। সম্প্রতি কৃষ্ণনগর জেলা আদালতে জামিন পাওয়ার পরে পরিস্থিতি বদলাতে শুরু করে। মাসকয়েক আগের ‘ব্রাত্য’ তাপসকেই ‘উপহার’ হিসাবে তুলে দেওয়া হল ডব্লিউবিএসইডিসিএল-এর জেলা বিদ্যুৎ সমন্বয় কমিটির চেয়ারম্যান পদ। বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে জেলা প্রশাসন ও বিদ্যুৎ দফতরের কর্তা, জেলার বিধায়কদের নিয়ে বৈঠক করলেন তাপস। কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জেলার বিদ্যুৎ সংক্রান্ত পরিকাঠামো তৈরি বিষয়ে এ দিন ওই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy