বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। নাম রুহুল বিশ্বাস (৩৫)। বাড়ি বাংলাদেশের দামুরহুদা থানার সুবলপুরে গ্রামে। সীমান্তরক্ষী বাহিনীর দাবি, বৃহস্পতিবার গভীর রাতে চাপড়ার রাঙিয়ারপোতা গ্রামের সীমান্ত দিয়ে গরু পাচার করছিল পাচারকারীরা। কর্তব্যরত জওয়ানেরা তাদের তাড়া করে। পাল্টা হামলা চালায় পাচারকারীরাও। বাংলাদেশের দিক থেকে জওয়ানদের লক্ষ করে গুলি চালায় পাচারকারীরা। তারপরেই জাওয়ানরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি মারা যায়। বিএসএফের দাবি, নিহত ব্যক্তি গরু পাচারকারী।