Advertisement
E-Paper

বাড়িতে চুরি

বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে বেশ কিছু সোনা, রূপোর গয়না ও কয়েক হাজার টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের পাগলা গোস্বামী পাড়া এলাকার বাসিন্দা বিএসএফ জওয়ান তরুণ দাসের বাড়িতে। বাড়িতে তাঁর স্ত্রী ও ছেলে থাকেন। তাঁরা শনিবার বিকেলে বাড়িতে তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সোমবার দুপুরে বাড়ি ফিরে দেখেন দরজাগুলো ভাঙা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৫ ০১:৪২

বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে বেশ কিছু সোনা, রূপোর গয়না ও কয়েক হাজার টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের পাগলা গোস্বামী পাড়া এলাকার বাসিন্দা বিএসএফ জওয়ান তরুণ দাসের বাড়িতে। বাড়িতে তাঁর স্ত্রী ও ছেলে থাকেন। তাঁরা শনিবার বিকেলে বাড়িতে তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সোমবার দুপুরে বাড়ি ফিরে দেখেন দরজাগুলো ভাঙা। ঘরের ভিতরে আলমারি ভেঙে নগদ টাকা ও গহনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy