Advertisement
E-Paper

ব্যাঙ্কই দায়ী, বলছেন পুরপ্রধান

চেক ভাঙিয়ে টাকা তুলে নেওয়ার ঘটনায় সরাসরি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে দায়ী করলেন কৃষ্ণনগরের পুরপ্রধান অসীম সাহা। অভিযোগ, ব্যাঙ্ক কর্মীদের যোগসাজস ছাড়া ওই কাজ সম্ভব নয়। ব্যাঙ্কের দেওয়া চেক বই অটুট থাকলেও সেই বইয়ের বিভিন্ন নম্বরের চেক ভাঙিয়ে বালেশ্বরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা হাতানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ০১:৪৯

চেক ভাঙিয়ে টাকা তুলে নেওয়ার ঘটনায় সরাসরি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে দায়ী করলেন কৃষ্ণনগরের পুরপ্রধান অসীম সাহা। অভিযোগ, ব্যাঙ্ক কর্মীদের যোগসাজস ছাড়া ওই কাজ সম্ভব নয়। ব্যাঙ্কের দেওয়া চেক বই অটুট থাকলেও সেই বইয়ের বিভিন্ন নম্বরের চেক ভাঙিয়ে বালেশ্বরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা হাতানো হয়েছে। একই চেক একাধিক বার ভাঙানোর অভিযোগও উঠেছে। নদিয়া পুলিশকে সব জানানো সত্ত্বেও তদন্তে না-এগোনোয় পুর-কর্তৃপক্ষ মাস দু’য়েক আগে হাইকোর্টে মামলা করেন। বুধবার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত নদিয়ার পুলিশ সুপারকে নির্দেশ দেন, দু’সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে। নইলে আদালত সিআইডি বা অন্য কোনও সংস্থার হাতে তদন্তভার তুলে দেবে। নদিয়ার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এ দিন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এতদিন পুলিশ কী করছিল? সে জবাব অবশ্য তাঁর কাছে মেলেনি। কৃষ্ণনগরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার নিরঞ্জন কুমার বৃহস্পতিবার জানান তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। এক কর্মী জানাচ্ছেন, ব্যাঙ্কের পাশাপাশি পুরসভার কোনও কর্মীরও জড়িয়ে থাকা অস্বাভাবিক নয়। খতিয়ে দেখা উচিত তা-ও। যা শুনে পুরপ্রধানের পাল্টা যুক্তি, ‘‘ব্যাঙ্ক এখন দায় এড়াতে এমন যুক্তি খাড়া করছে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy