যুদ্ধবিরতি ঘোষণার পরই আমেরিকায় সাইবার হানার আশঙ্কা বাড়ছে। আর এই আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে সে দেশে গোয়েন্দা সংস্থা এফবিআই, এনএসএ এবং সিআইএসএ। গোয়েন্দা সূত্রে খবর, আমেরিকার সরকারি দফতর এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিকে নিশানা বানাতে পারে ইরান সমর্থিত গোষ্ঠীগুলি। হ্যাকারেরা ইতিমধ্যেই সক্রিয় হয়েছে।
গোয়েন্দাদের কাছ থেকে এই সতর্কবার্তা পাওয়ার পরই সরকারি দফতরগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’দিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরান যদি আলোচনার টেবিলে না বসে, তা হলে মানচিত্র থেকে গোটা দেশকে মুছে ফেলা হবে। ট্রাম্পের এই হুঁশিয়ারির পর পরই ইরান সমর্থিত গোষ্ঠীগুলির হ্যাকারেরা সক্রিয় হয়ে ওঠে। আমেরিকার বিভিন্ন দফতরগুলিকে নিশানা করার পরিকল্পনা করে। কিন্তু তার আগেই সতর্ক হয়ে যান গোয়েন্দারা।
গোয়েন্দা সূত্রে খবর, হান্ডালা নামে ইরান সমর্থিত একটি গোষ্ঠী এই হামলার ছক কষছে। এই গোষ্ঠী মার্কিন চিকিৎসা প্রযুক্তি সংস্থা স্ট্রাইকারের দফতরে হানা দিয়েছিল। এ বারও সেই গোষ্ঠীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠছে। কিন্তু তার আগেই মার্কিন গোয়েন্দারা সতর্কবার্তা জারি করলেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে আমেরিকা এবং ইজ়রায়েল। তার পর এক মাস পেরিয়ে গিয়েছে। অবশেষে বুধবার যুদ্ধবিরতির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ১০ এপ্রিল থেকে আলোচনার টেবিলে বসবে বিবদমান দুই দেশ। আপাতত দু’সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
‘চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণার অপেক্ষা’! সমঝোতা প্রসঙ্গে দাবি ট্রাম্পের, জানান, খুলবে হরমুজ়! কী মত ইরানের
-
সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা! সাবেক পারস্যের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিচ্ছে ‘নিরীহ’ আরব রাষ্ট্র
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে