Advertisement
E-Paper

শওকত মোল্লার বাড়িতে হানা এনআইএ-র! প্রাক্তন তৃণমূল বিধায়কের পুত্রকে জিজ্ঞাসাবাদ, কোন মামলার তদন্তে তল্লাশি?

বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় শওকতের বাড়িতে যান এনআইএ-র আধিকারিকেরা। শুরু হয় তল্লাশি অভিযান। শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়েও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৮:৪৬
(বাঁ দিকে) শওকত মোল্লা। বৃহস্পতিবার সকালে ক্যানিংয়ের জীবনতলায় প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় এনআইএ (ডান দিকে)।

(বাঁ দিকে) শওকত মোল্লা। বৃহস্পতিবার সকালে ক্যানিংয়ের জীবনতলায় প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় এনআইএ (ডান দিকে)। — নিজস্ব চিত্র।

প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে যান এনআইএ-র আধিকারিকেরা। শুরু হয় তল্লাশি অভিযান। শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়েও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শওকত বাড়িতে নেই। তাঁর পুত্র ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। শওকতের স্ত্রী এবং কন্যাও সেখানে রয়েছেন।মৌখালিতে শওকত-পুত্র ইমরানের একটি ক্যাফেতেও গিয়েছেন এনআইএ-র আধিকারিকেরা।

এনআইএ সূত্রে খবর, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তের সূত্রেই এই তল্লাশি অভিযান। বিধানসভা ভোটের কিছু দিন আগেই ওই বোমা বিস্ফোরণের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েক জন আহত হয়েছিলেন। নওশাদ সিদ্দিকির দল আইএসএফ-এর তরফে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করা হয়েছিল। পরবর্তী সময়ে এই তদন্তের দায়িত্বভার নেয় এনআইএ।

আগেই ওই বোমা-কাণ্ডের তদন্তে তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করেছিল এনআইএ। এ বার শওকতের দুয়ারে কড়া নাড়ল এনআইএ।

শওকত ক্যানিং পূর্ব কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক। ২০১৬ এবং ২০২১ সালে পর পর দু’বার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২৬ সালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কেন্দ্র থেকে ভোটে লড়েন তিনি। কিন্তু আইএসএফ প্রার্থী নওশাদের কাছে হেরে যান তিনি। তার পর থেকে তাঁকে খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি। তবে বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি পাওয়ার পর বিধানসভায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন শওকত।

Saokat Molla NIA Raid Bhangar TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy