কোথাও চড়া রোদ, কোথাও রাতের বৃষ্টিতে মনোরম পরিবেশ। ভোটের আগে শেষ রবিবার যুযুধান ডান-বাম শিবিরের প্রার্থীতে হাওয়া-গরম গৌড়বঙ্গের তিন জেলা মালদহ এবং দুই দিনাজপুরের। সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথাও গায়ক সাংসদের গান শুনলেন কর্মী আর সমর্থকেরা, কোথাও দর্শন হল নায়িকা সাংসদের। গায়ক-নায়িকার পাশাপাশি ভোটের আগে শেষ রবিবারের প্রচারে দলীয় প্রার্থীদের সমর্থনে রোডশো, জনসভাও করেন রাজনৈতিক দলের ‘ওজনদার’ নেতা-নেত্রীরাও।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে দলীয় প্রার্থীর সমর্থনে রোড-শোর পরে হেলিকপ্টারে করে দুপুরে মালদহের রতুয়ার মহানন্দাটোলা মাঠে নির্বাচনী সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। রাজ্যের তৃণমূল সরকারের পাশাপাশি ভাঙন, দুর্নীতির অভিযোগ তুলে রতুয়ার তৃণমূলের বিদায়ী বিধায়ক প্রার্থী সমর মুখোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। তিনি বলেছেন, “মাটি, বালি চুরিতে বিধায়ক জড়িত। তিনি ২৫ বছর বিধায়ক থেকেও কিছু করেননি। বিজেপি ক্ষমতায় এলে বিহারের মতো নদী ভাঙন রোধে কাজ হবে।” প্রচারে এসে সরব হন বিজেপির সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাবতও। তিনি রায়গঞ্জ শহরে রোড-শো করে বিজেপি প্রার্থীকে জেতানোর ডাক দিয়ে তিনি বলেন, “বিজেপি প্রার্থীকে জিতিয়ে দুর্নীতিমুক্ত রায়গঞ্জ গড়ুন।” চাকুলিয়ায় সিএএ নিয়ে মতুয়াদের আশ্বস্ত করেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
এ দিন কংগ্রেসের হয়ে মালদহ এবং রায়গঞ্জে সভা করেন রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগিরি। তিনি চাকুলিয়া ও মালতীপুরে সভা করেন। মালতীপুরে মৌসমকে পাশে নিয়ে গানও গান। গনিখানকে স্মরণ করে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করেন তিনি। বলেন, “কেন্দ্রে যেমন ইংরেজ সরকার ফিরে এসেছে, তেমনই গান্ধীও এসেছেন। তৃণমূলও তাই। বিজেপিকে কেন্দ্র থেকে উৎখাত করতে একমাত্র কংগ্রেসই পারবে।” গোয়ালপোখরে রোডশো করেন কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। এ দিন সন্ধ্যায় হেমতাবাদের সমাসপুরে ও কালিয়াগঞ্জে কংগ্রেসের প্রচারে রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপার সঙ্গে ছিলেন তাঁর ছেলে মিছিল। তাঁদের দেখে কর্মীদের অনেকেই উচ্ছ্বসিত হয়ে পড়েন।
চাঁচল এবং করণদিঘিতে সিপিএম প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে সভা করেন অভিনেতা দেবদত্ত ঘোষ। মালদহের বৈষ্ণবনগরে দলীয় প্রার্থীর সমর্থনে রোডশো করেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর।
রোডশো, বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তৃণমূল প্রার্থীরা। বিরোধীদের নিশানা করে রাজ্যের মন্ত্রী সুজাপুরের প্রার্থী সাবিনা ইয়াসমিন বলেন, “বিজেপি কংগ্রেসের পরিযায়ী নেতা প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ করেন। তবে মানুষের পাশে তৃণমূলই থাকে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)