Advertisement
E-Paper

গাছে যুগলের ঝুলন্ত দেহ, বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপড়েনে আত্মহত্যা?

রবিবার সকালে ঝাকুয়াপাড়ার বাসিন্দারা দেখতে পান, গ্রামের একটি গাছে এক পুরুষ এবং এক মহিলার দেহ ঝুলছে। এর পর তাঁরা পুলিশে খবর দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৩:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গাছে মিলল যুগলের ঝুলন্ত দেহ। এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া এলাকার ঝাকুয়াপাড়ায়। রবিবার যুগলের মৃতদেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

রবিবার সকালে ঝাকুয়াপাড়ার বাসিন্দারা দেখতে পান, গ্রামের একটি গাছে এক পুরুষ এবং এক মহিলার দেহ ঝুলছে। এর পর তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই পুরুষ এবং নারী আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাকুয়াপাড়ার বাসিন্দা ক্ষীরমল রায়ের সঙ্গে রাজগঞ্জের সরকার পাড়ার বাসিন্দা জয়শ্রী রায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁরা দু’জনেই বিবাহিত। দু’জনেরই সন্তানসন্ততি রয়েছে। কী কারণে তাঁরা আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপড়েনেই দু’জন আত্মহত্যা করে থাকতে পারেন।

Death Suicide jalpaiguri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy