Advertisement
E-Paper

সরকারি হাসপাতালে মত্ত অবস্থায় ডিউটিতে চিকিৎসক! শ্বাসকষ্টে আক্রান্ত দেড় বছরের শিশুকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সন্দেহ হয় পরিবারের। বিষয়টি জানাজানি হতেই হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পরিবারের সদস্যেরা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৩
এই চিকিৎসকের বিরুদ্ধেই অভিযোগ করেছে রোগীর পরিবার।

এই চিকিৎসকের বিরুদ্ধেই অভিযোগ করেছে রোগীর পরিবার। — নিজস্ব চিত্র।

মালদহে সামসি গ্রামীণ হাসপাতালে মত্ত অবস্থায় চিকিৎসক ডিউটিতে গিয়েছেন বলে অভিযোগ। শ্বাসকষ্টে আক্রান্ত দেড় বছরের এক শিশুকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগও উঠেছে। শুক্রবার গভীর রাতের ঘটনা।

মালদহের সামসি কাণ্ডারন এলাকার বাসিন্দা কানু কর্মকারের মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আচমকা শ্বাসকষ্ট শুরু হওয়ায় তড়িঘড়ি শিশুটিকে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেই সময় সামসি গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাহুল মণ্ডল মত্ত অবস্থায় ছিলেন। ঠিকমতো শারীরিক পরীক্ষা না করেই শিশুকে ভুল ওষুধ দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। পরিবারের দাবি, শ্বাসকষ্টের ওষুধের বদলে তাকে ওআরএস দেওয়া হয়।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সন্দেহ হয় পরিবারের। বিষয়টি জানাজানি হতেই হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পরিবারের সদস্যেরা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন এবং দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তোলেন। পরবর্তী সময়ে ওই শিশুটিকে চাচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy