Advertisement
E-Paper

Suicide: শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ তরুণীর, আর্থিক অনটনে আত্মহত্যা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম কাজল ঘোষ (২৫) এবং তাঁর মেয়ে প্রীতিকা ঘোষ (৯)। গত ৮ বছর আগে দুর্ঘটনায় কাজলের স্বামীর মৃত্যু হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৭:২০
শিশুকন্যাকে নিয়ে আত্মঘাতী মা।

শিশুকন্যাকে নিয়ে আত্মঘাতী মা। প্রতীকী চিত্র।

শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এক তরুণী। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে মালদহের কালিয়াচক থানার সুলতানগঞ্জ রেলগেট এলাকায়। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ মারফত খবর পেয়ে তরুণীর পরিবারের সদস্যরা দেহ দু’টি শনাক্ত করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম কাজল ঘোষ (২৫) এবং তাঁর মেয়ে প্রীতিকা ঘোষ (৯)। আট বছর আগে দুর্ঘটনায় কাজলের স্বামীর মৃত্যু হয়। তার পর থেকে কালিয়াচক ৩ নম্বর ব্লকের ভবানীপুরে বাবার বাড়িতেই থাকতেন ওই তরুণী। বাবা গৌর ঘোষ পেশায় দিনমজুর। কোনওক্রমে তাঁদের সংসার চলছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে আর্থিক অনটনে দেখা দিয়েছিল ওই তরুণীর পরিবারে। সে জন্য ওই তরুণী মানসিক অবসাদে ভুগছিলেন বলেও জানা গিয়েছে।

সোমবার রাতে খাওয়া-দাওয়ার পর শিশুকন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই তরুণী। মঙ্গলবার দুপুরে পুলিশের থেকে কাজলের পরিবার জানতে পারে, কালিয়াচকের সুলতানগঞ্জ এলাকায় রেললাইনের ধারে দু’টি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা দেহ দু’টি শনাক্ত করেন। এমন আকস্মিক মৃত্যুতে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Death Suicide Maldah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy