Advertisement
E-Paper

অস্ত্র-সহ গ্রেফতার বিজেপি-র পঞ্চায়েত প্রধানের ভাইপো, চাঞ্চল্য মালদহে

শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদহ থানার পুলিশ হানা দেয় ছাতিয়ানমোড় এলাকায়। সেখান থেকে আকাশ মণ্ডল, নয়ন সাহা এবং তাপস মণ্ডল নামে ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ১৫:৩২
ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের থেকে উদ্ধার হওয়া অস্ত্র।

ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের থেকে উদ্ধার হওয়া অস্ত্র। নিজস্ব চিত্র

বিজেপি নেতারা ভাইপোকে অস্ত্র আইনে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনা ঘটেছে মালদহের সাহাপুর এলাকায়। পুলিশ ধৃতের থেকে আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ উদ্ধার করেছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদহ থানার পুলিশ হানা দেয় ছাতিয়ানমোড় এলাকায়। সেখান থেকে আকাশ মণ্ডল, নয়ন সাহা এবং তাপস মণ্ডল নামে ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে আকাশ মালদহের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান উকিল মণ্ডলের ভাইপো। ধৃতদের থেকে দু’টি ওয়ান শটার এবং ৫ রাউন্ড কার্তুজ মিলেছে। তাদের মোটরবাইকটিও আটক করা হয়েছে।

পুলিশ ধৃতদের জেরা করছে। ওই আগ্নেয়াস্ত্র তারা কোথা থেকে পেল তা জানতে চাইছে। এর পিছনে অস্চত্র পাচার চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে মালদহ থানার পুলিশ।

Crime Arms
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy