Advertisement
E-Paper

মালদহে ট্রেন থেকে গ্রেফতার তিন বাংলাদেশি মহিলা! কী ভাবে ভারতে ঢুকেছিলেন ময়মনসিংহের বাসিন্দারা?

সোমবার গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস থেকে তিন মহিলাকে আটক করে রেলপুলিশ। জানা যায়, তিন মহিলাই বাংলাদেশের বাসিন্দা এবং তাঁদের কাছে বৈধ নথিপত্র নেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৫:০৮
Bangladeshi Arrest

পুলিশের হাতে গ্রেফতার তিন বাংলাদেশি মহিলা। —নিজস্ব ছবি।

অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগে পাকড়াও বাংলাদেশের তিন মহিলা। সোমবার গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস থেকে তাঁদের আটক করে রেলপুলিশ। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ নিশ্চিত হয় যে, তিন মহিলাই বাংলাদেশের বাসিন্দা এবং তাঁদের কাছে বৈধ নথিপত্র নেই। তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ এবং রেল সূত্রে খবর, ভারতে কোনও দালালের মাধ্যমে বৈধ নথি ছাড়া সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকেছিলেন ময়মনসিংহ জেলার তিন মহিলা। তাঁরা প্রবেশ করেন অসম-বাংলাদেশ সীমান্ত দিয়ে। তার পর দালালের মাধ্যমে কর্নাটকে যাওয়ার বন্দোবস্ত করেছিলেন। সোমবার এনজেপি থেকে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসে উঠেছিলেন।

মালদহে রেলপুলিশ বিভিন্ন কামরায় নজরদারি চালাচ্ছিল। ওই তিন মহিলা ছিলেন জেনারেল কম্পার্টমেন্টে। সন্দেহের বশে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্মীরা। তাতে তিন জনই স্বীকার করেন যে, তাঁরা বাংলাদেশি। বৈধ নথিপত্র ছাড়া এ দেশে ঢুকেছিলেন। সিলেট সীমান্ত পেরিয়ে ঢোকার পর ট্রেনে ওঠেন। বেঙ্গালুরু যাচ্ছিলেন কাজের খোঁজে। অতঃপর তিন জনকেই গ্রেফতার করা হয়।

রেলপুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করা হয়েছে। কাদের মাধ্যমে তাঁরা এ দেশে ঢোকেন, সেটাও খতিয়ে দেখা হবে।

Bangladeshi arrest Malda
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy