Advertisement
E-Paper

ভোটের দিন ঘোষণার রাতে কোচবিহারে যুব তৃণমূলের বুথ সভাপতিকে ছুরির কোপ! বাড়ি ফেরার পথে আক্রান্ত

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির জেলার সহ-সভাপতি বিরাজ বোস জানান, ওই অঞ্চলে দীর্ঘ দিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ চলছে।

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৪:০৯
হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা সায়ন

হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা সায়ন — নিজস্ব চিত্র।

ভোটের দিন ঘোষণার রাতেই অশান্ত কোচবিহারের দিনহাটা। যুব তৃণমূলের এক বুথ সভাপতিকে ছুরি মারার অভিযোগ উঠল। অভিযোগের আঙুল বিজেপির দিকে। রবিবার রাতে দিনহাটার ভিলেজ-টু গ্রাম পঞ্চায়েত এলাকায় যুব তৃণমূলের বুথ সভাপতি সায়ন চক্রবর্তীকে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দিনহাটা থানায় আহতের পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে।

আহত সায়নের অভিযোগ, বিজেপির অঞ্চল সভাপতির ভাই এবং কয়েক জন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালান। রবিবার রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর উপর হামলা হয়। তাঁর পেটে ছুরি মারা হয় বলে অভিযোগ।

যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির জেলার সহ-সভাপতি বিরাজ বোস জানান, ওই অঞ্চলে দীর্ঘ দিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ চলছে। নির্বাচন ঘোষণার পর তারা নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়াচ্ছে আর দোষ পড়ছে বিজেপির উপর। হামলার ঘটনায় বিজেপির কোনও কর্মী জড়িত নন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy