Advertisement
E-Paper

Suicide: গলায় ফাঁস দিয়ে মৃত্যু কলেজছাত্রীর, অভিযোগ ‘প্রেমিক’ শ্লীলতাহানি করায় আত্মহত্যা

ওই যুবক মাঝেমধ্যেই তাঁকে প্রেম করার জন্য উত্যক্ত করতেন বলে মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ১৬:০৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারের জেরে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এলাকায়। অভিযোগ, এক যুবক প্রকাশ্যে শ্লীলতাহানি করায় মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন কালিয়াগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী।

পরিবারের লোকেদের দাবি, গত সোমবার কালিয়াগঞ্জ কলেজে যাচ্ছিলেন ওই ছাত্রী। সে সময় কুনোর বাসস্ট্যান্ডে টোটোয় চাপতে গেলে সুজয় সরকার নামে স্থানীয় এক যুবক মারধর করে তাঁর মোবাইল কেড়ে নিয়ে ফেলে ভেঙে দেন। তাঁর জামাকাপড়ও ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

খবর পেয়ে পরিবারের লোকেরা ঘটনাস্থলে তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। কিন্তু মানসিক অবসাদে ওই ছাত্রী বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এববং পরে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর।

ওই যুবক মাঝেমধ্যেই তাঁকে প্রেম করার জন্য উত্যক্ত করতেন বলে মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের অভিযোগ। তাঁরা জানিয়েছেন, এই ধরনের ঘটনা আগেও ঘটেছিল। ঘটনায় কালিয়াগঞ্জ থানায় সুজয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার।

Suicide Uttar Dinajpur North Dinajpur Molestation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy