Advertisement
E-Paper

উত্তরধ্বনি

বাংলাদেশের আধুনিক কাব্য-সাহিত্য-সমাজের সঙ্গে চলচ্চিত্রকে ‘থিম’ করে প্রকাশিত হল উত্তরধ্বনির শারদীয়া সংখ্যা। রবিবার শিলিগুড়ি বয়েজ স্কুলে সংখ্যাটি প্রকাশ করেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ০১:৫৪

বাংলাদেশের আধুনিক কাব্য-সাহিত্য-সমাজের সঙ্গে চলচ্চিত্রকে ‘থিম’ করে প্রকাশিত হল উত্তরধ্বনির শারদীয়া সংখ্যা। রবিবার শিলিগুড়ি বয়েজ স্কুলে সংখ্যাটি প্রকাশ করেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। পত্রিকায় বরাবরই দুই বাংলার সাহিত্য, প্রবন্ধ-সহ দেশভাগ সম্পকির্ত নানা বিষয় উপজীব্য হয়ে উঠেছে। এবারের শারদ সংখ্যাতেও ওপার বাংলাই ‘থিম’। ১৯৭৮ সাল থেকে পত্রিকা প্রকাশিত হচ্ছে। এ দিন অশোকবাবু বলেন, ‘‘একসময়ে আমি পত্রিকার প্রকাশক ছিলাম। এই পত্রিকার জন্য নিজে লিখেছি, লেখাও জোগাড় করেছি।’’ শারদীয়া সংখ্যায় বাংলাদেশের লেখকদেরও লেখা রয়েছে বলে জানিয়েছেন পত্রিকার সম্পাদক বীরেন চন্দ। বীরেনবাবু বলেন, ‘‘পত্রিকার জন্মলগ্ন থেকেই দুই বাংলার মধ্যে সেতু বন্ধনের কাজ শুরু হয়েছিল। আমরা এখনও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy