Advertisement
E-Paper

ন’টির মধ্যে ৫টিতে লড়াই কংগ্রেসের

শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে ন’টির মধ্যে পাঁচটির বেশি আসনে জোরদার লড়াইয়ের জায়গায় নেই বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদের সাংসদ অধীর চৌধুরী। শুক্রবার শিলিগুড়িতে ভোট প্রচারে গিয়ে এ কথা জানালেন অধীরবাবু। তবে লড়াই চালিয়ে গেলে আরও কিছুটা ভাল অবস্থায় আসতে পারবে কংগ্রেস বলে মনে করছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০১:০৪

শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে ন’টির মধ্যে পাঁচটির বেশি আসনে জোরদার লড়াইয়ের জায়গায় নেই বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদের সাংসদ অধীর চৌধুরী। শুক্রবার শিলিগুড়িতে ভোট প্রচারে গিয়ে এ কথা জানালেন অধীরবাবু। তবে লড়াই চালিয়ে গেলে আরও কিছুটা ভাল অবস্থায় আসতে পারবে কংগ্রেস বলে মনে করছেন তিনি। এদিন শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ার পতিরামজোতে দলীয় জনসভায় তৃণমূল ও বিজেপি সরকারের ব্যর্থতাকে তুলে ধরলেও সিপিএম সম্পর্কে একটাও কথা খরচ করেননি প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। তবে পরে সভার শেষে অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুর্শিদাবাদের সাংসদ জানান, তাঁদের লড়াই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে।

এদিন অধীরবাবু বলেন, ‘‘আমরা চার-পাঁচটি আসনে ভাল জায়গায় আছি। তবে আরও কয়েকটি আসনে ক্রমশ উন্নতি করছি।’’ তবে ভাল জায়গায় থাকা আসনগুলিতে জিতবেনই তা জোর দিয়ে বলতে পারেননি। তবে সিপিএমের সঙ্গে তাঁদের কোনও আঁতাত ন‌েই বলে দাবি করেন অধীরবাবু। তিনি বলেন, ‘‘আমরা প্রতিটি আসনে আলাদাভাবে নিজেদের ক্ষমতায় লড়ছি। স্থানীয় স্তরে কোনও জায়গায় কারও সঙ্গে জোট হতে পারে, কিন্তু তা কংগ্রেসের নীতিগত সিদ্ধান্ত নয়।’’ এদিন তাঁর বক্তব্যে উন্নয়ন ও ঢালাও প্রতিশ্রুতি প্রশ্নে তৃণমূলকে বিঁধেছেন অধীরবাবু। এদিন বিজেপি-মোর্চা আঁতাতকেও কটাক্ষ করেন এই কংগ্রেস নেতা। তাঁর দাবি, গোর্খাল্যাণ্ড কোনওদিনও হবে না জেনেও মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপির দার্জিলিংয়ের সাংসদ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy