নদীতে মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল বাবা ও ছেলের। শনিবার রাতে ঘটনাটি ঘটে শীতলখুচি থানার ভাওয়েরথানা এলাকায়। পুলিশ জানায়, ওই দুই জনের নাম সুদীপ নমদাস (৫২) এবং সঞ্জয় নমদাস (২৮)। তাঁদের বাড়ি ওই এলাকাতেই। মাঝে মধ্যেই তাঁরা মানসাই নদীতে মাছ ধরতে যান। এদিনও মাছ ধরতে গেলে বৃষ্টি নামে। সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই সময় ২ জনের মৃত্যু হয়। রবিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক নবম শ্রেণির ছাত্রীর। পুলিশ জানায় তাঁর নাম, রিয়া বর্মন (১৪)। তাঁর বাড়ি মাথাভাঙা থানার ত্রিকোনিয়া এলাকায়। সকালে ফ্যানের সুইচ অন করতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে।