Advertisement
E-Paper

বোনাসে আপত্তি

সিটিসি চায়ের বাজার দর কমে যাওয়ায় বাগানে শ্রমিকদের দাবি মতো পুজোর বোনাস দিতে মালিকপক্ষ সামর্থ্য নেই বলে দাবি করল তেরাই ইন্ডিয়ান প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন (টিপা)।

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫১

সিটিসি চায়ের বাজার দর কমে যাওয়ায় বাগানে শ্রমিকদের দাবি মতো পুজোর বোনাস দিতে মালিকপক্ষ সামর্থ্য নেই বলে দাবি করল তেরাই ইন্ডিয়ান প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন (টিপা)। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে তারা দাবি করে প্রতি কেজি চা বানাতে যেখানে ১৬৫ টাকা খরচ হচ্ছে সেখানে নিলামে ওই চা বিক্রি করতে হচ্ছে ১২০ টাকা কেজি দরে। লোকসান গুনতে হচ্ছে বাগানগুলিকে। তাই তারা শ্রমিকদের বোনাস শ্রমিকদের দাবি মতো ২০ শতাংশ হারে দিতে পারবেন না বলে জানান। ছিলেন টিপার চেয়ারম্যান কৃষ্ণকুমার মিন্ত্রি, সম্পাদক উদয়ভানু দাস, প্রবীর শীল প্রমুখ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy