ছোট গাড়িতে চেপে হাটে যাওয়ার সময় মাথায় পিস্তল ঠেঁকিয়ে এক পাট ব্যবসায়ীর তিন লক্ষ টাকা চার দুষ্কৃতী লুঠ করেছে বলে অভিযোগ উঠেছে চাঁচলে। ৮১ নম্বর জাতীয় সড়কের উপর রবিবার ভোরে এই ঘটনার পরে ক্ষুব্ধ স্থানীয় বাসিুন্দারা। গত পাঁচ সেপ্টেম্বরও হাটে যাওয়ার সময় হরিশ্চন্দ্রপুরের বটতলা এলাকায় জাতীয় সড়কে পথ আটকে এক পাট ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষাধিক টাকা লুঠ করে পালিয়েছিল বাইক আরোহী একদল দুষ্কৃতী! এদিন দুষ্কৃতীরা একটি ছোট গাড়িতে চেপে ওই ব্যবসায়ীর পথ আটকায়।