ফের উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে হিমূলে। সংস্থার সূত্রে জানা গিয়েছে, গুড়ো দুধ না থাকায় আজ শুক্রবার দুধ উৎপাদন বন্ধ থাকবে। গত সপ্তাহেও কাঁচামালের অভাবে তিনদিন সংস্থার প্যাকেটজাত দুধ উৎপাদন বন্ধ ছিল। কর্মীদের একাংশের অভিযোগ, সরবারহকারীদের বরাত মেটানোর চেকে সই না হওয়াতে, টাকা মেটানো যাচ্ছে না। যার কারণে কাঁচামাল সরবারহ বন্ধ করে দিয়েছে সরবারহকারীরা। বৃহস্পতিবার দিনের শেষে সংস্থার উৎপাদন বন্ধ হওয়ার সময়ে প্রায় ১৭ হাজার লিটার দুধ মজুত ছিল বলে জানা গিয়েছে। প্যাকেটজাত করতে কাঁচামাল হিসেবে গুড়ো দুধের প্রয়োজন হয়, সেই গুড়ো দুধ আর সংস্থার হাতে নেই। তার জেরেই উৎপাদন আজ শুক্রবার থেকে চালু রাখা সম্ভব হবে না বলে জানানো হয়েছে। জেলাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, আজ, শুক্রবারই হিমূল নিয়ে বৈঠক রয়েছে।