Advertisement
E-Paper

Bidisha Death Mystery: বিদিশা মৃত্যুরহস্যে ‘প্রেমিক’ অনুভবকে তলব, পুলিশের নজরে দু-জনের সম্পর্ক

বিদিশার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনুভবের। এমনই দাবি বিদিশার বন্ধু-পরিজনদের। সেই মতো অনুভবকে তলব করল পুলিশ। শুক্রবার তিনি যেতে পারেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১২:১৯
বিদিশা দে মজুমদার এবং অনুভব বেরা।

বিদিশা দে মজুমদার এবং অনুভব বেরা। ফাইল চিত্র।

মডেল বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যুতে অনুভব বেরাকে তলব করল পুলিশ। শুক্রবার তাঁকে নাগেরবাজার থানায় তলব করা হয়েছে। অনুভব জানিয়েছেন, তিনি তদন্তে সব রকম সহযোগিতা করবেন। এর আগে এই ঘটনায় বিদিশার চার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বিদিশার শরীরচর্চার প্রশিক্ষক ছিলেন অনুভব। মৃতার নিকটজনরা বার বার দাবি করেছেন, বিদিশার সঙ্গে অনুভবের প্রেমের সম্পর্ক ছিল। সেই কারণে বাড়ি ত্যাগ করেছিলেন বিদিশা। যদিও অনুভব তা অস্বীকার করেন। তাঁর দাবি, বিদিশার সঙ্গে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই দাবির কতটা সত্যতা রয়েছে এখন তা যাচাই করতে চাইছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদিশার ফোনের কল লিস্টে বেশ কয়েকটি অচেনা নম্বর পাওয়া গিয়েছে। এর আগে তাঁর চার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখান থেকে বেশ কিছু তথ্য মিলেছে। এ বার অনুভবকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, শুক্রবার তাঁরও ফোনের কল লিস্ট দেখা হবে।

Bidisha De Death Mystery love Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy