পেশায় তিনি একজন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী। কর্মসূত্রে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন হায়দরাবাদে। তবে তাঁর আদি বাড়ি পুরুলিয়ার ঝালদায়। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারালেন সেই গোয়েন্দা আধিকারিক মণীশরঞ্জন মিশ্র।
গত ১৫ এপ্রিল হায়দরাবাদ থেকে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মণীশ। প্রথমেই তাঁদের গন্তব্য ছিল অযোধ্যা। সেখান থেকে হরিদ্বার হয়ে কাশ্মীরের পৌঁছোন তাঁরা। পহেলগাঁওয়ের সুন্দর প্রাকৃতিক পরিবেশে পরিবার নিয়ে সময় কাটাচ্ছিলেন মণীশ। কথা ছিল সেখান থেকেই বৈষ্ণোদেবী যাবেন। সেখানে তাঁদের সঙ্গে বাবা-মা-সহ পরিবারের বাকি সদস্যেরা যোগ দিতেন। কিন্তু তা হয়নি। তাঁকে এখন ফিরতে হবে কফিনবন্দি হয়ে। পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে মণীশের শরীর।
মণীশের পরিবার থাকে ঝালদার পাঁচ নম্বর ওয়ার্ডের পুরনো বাঘমুণ্ডি রোডে। আগে তিনি কর্মসূত্রে রাঁচীতে ছিলেন। মাস কয়েক হল হায়দরাবাদে বদলি হয়ে যান। সেখানে তাঁর সঙ্গে থাকতেন স্ত্রী, তাঁদের এক পুত্র এবং কন্যা। তাঁদের নিয়েই কাশ্মীরে গিয়েছিলেন। পরিকল্পনা ছিল, পহেলগাঁও ঘুরে বৈষ্ণোদেবী দর্শনে যাবেন। মঙ্গলবার সকালেই মণীশের বাবা-মাকে নিয়ে তাঁর ভাইয়ের পরিবার দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথেই আসে ফোন। জানানো হয়, জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর! সেই খবর শুনে মণীশের পরিবার ফিরে যায় ঝালদার বাড়িতে।
আরও পড়ুন:
মণীশের ভাই দীনেশরঞ্জন বলেন, ‘‘ বৌদি, সন্তানদের নিয়ে দাদা অযোধ্যা ও হরিদ্বার হয়ে কাশ্মীরে পৌঁছেছিলেন। সেখান থেকেই তাঁদের বৈষ্ণোদেবী যাওয়ার কথা ছিল। আমাদেরও সেখানে যাওয়ার কথা। কিন্তু রাস্তাতেই দুঃসংবাদ পাই।’’ মণীশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঝালদায়। তাঁর ঝালদার বাড়িতে বুধবার সকালে যাওয়ার কথা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা