Advertisement
E-Paper

কেন্দায় অপসারিত তৃণমূলের উপপ্রধান

কেন্দা থানার চাঁদড়া-রাজনওয়াগড় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান অপসারিত হলেন। পুঞ্চার বিডিও অজয় সেনগুপ্ত জানান, মঙ্গলবার ওই পঞ্চায়েতের শুনানিতে ৫-০ ভোটে উপপ্রধান প্রশান্তী মাণ্ডি অপসারিত হন। উপপ্রধান-সহ তৃণমূলের সদস্যেরা কেউ এ দিন উপস্থিত হননি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ০০:২০

কেন্দা থানার চাঁদড়া-রাজনওয়াগড় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান অপসারিত হলেন। পুঞ্চার বিডিও অজয় সেনগুপ্ত জানান, মঙ্গলবার ওই পঞ্চায়েতের শুনানিতে ৫-০ ভোটে উপপ্রধান প্রশান্তী মাণ্ডি অপসারিত হন। উপপ্রধান-সহ তৃণমূলের সদস্যেরা কেউ এ দিন উপস্থিত হননি।

পুঞ্চা ব্লকের এই পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের পদ তৃণমূলের ছিল। পঞ্চায়েতে আটটি আসনের মধ্যে তৃণমূল চার, সিপিএম তিন ও বিজেপি একটি আসন পায়। ২০১৫-এর শেষ দিকে তৃণমূলের এক সদস্য দলত্যাগ করলে পঞ্চায়েতে তারা সংখ্যালঘু হয়ে পড়ে। সিপিএম এবং বাকি সদস্যরা চলতি বছরের মার্চ মাসে তৃণমূলের প্রধান ও উপপ্রধানকে অপসারণের দাবি তোলেন। সেপ্টেম্বর মাসের গোড়ায় তৃণমূলের প্রধান সনকা বাউরির পরিবর্তে সিপিএমের ভুদি বাউরি প্রধান হন। সিপিএমের পুঞ্চা জোনাল কমিটির সম্পাদক অনিল মাহাতো বলেন, ‘‘উপপ্রধান সরে যাওয়ায় চাঁদড়া-রাজনওয়াগড় পঞ্চায়েত থেকে আমরা তৃণমূলকে সরাতে পেরেছি।’’ ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে, দু’সপ্তাহের মধ্যে উপপ্রধান পদের নির্বাচন হবে।

Deputy Panchayat Pradhan Deputy Pradhan Sacked Rajnoyagarh Panchayat TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy