Advertisement
E-Paper

নিম গাছে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের দেহ উদ্ধার পুরুলিয়া, চাঞ্চল্য জেলায়

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বাড়ির অদূরে একটি নিমগাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবককে দেখতে পান এলাকাবাসীরা। পরে বরাবাজার থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ২৩:৪৬
অস্বভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

অস্বভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। প্রতীকী ছবি।

গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার বরাবাজার এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম শশধর সিংহ লায়া (২৩)। তাঁর বাড়ি বরাবাজার থানার হেরবনা গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বাড়ির অদূরে একটি নিমগাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবককে দেখতে পান এলাকাবাসীরা। পরে বরাবাজার থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় একটি অস্বভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

শনিবার সকালে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ গাড়াফুসড়া গ্রাম থেকে আরও এক জনের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অজয় কর্মকার (২৪)। ঘটনাচক্রে, এই যুবকেরও দেহ নিম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। পারিবারিক অশান্তির জেরে ওই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা পুলিশের।

Death purulia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy