Advertisement
E-Paper

খেলার টুকরো খবর

তিরন্দাজি প্রশিক্ষণ শিবির শুরু হল রাইপুরে। শুক্রবার দুপুরে গড় রাইপুর হাইস্কুলে এই শিবিরের উদ্বোধন করেন রাইপুরের বিডিও দীপঙ্কর দাস। রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে বাঁকুড়া জেলায় এই প্রথম তিরন্দাজি প্রশিক্ষণ শিবির চালু হয়েছে। ১৫ বছরের কম বয়সের ছেলেমেয়েদের এই শিবিরে উন্নত মানের তিরন্দাজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৪ ০১:০২

তিরন্দাজি প্রশিক্ষণ

তিরন্দাজি প্রশিক্ষণ শিবির শুরু হল রাইপুরে। শুক্রবার দুপুরে গড় রাইপুর হাইস্কুলে এই শিবিরের উদ্বোধন করেন রাইপুরের বিডিও দীপঙ্কর দাস। রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে বাঁকুড়া জেলায় এই প্রথম তিরন্দাজি প্রশিক্ষণ শিবির চালু হয়েছে। ১৫ বছরের কম বয়সের ছেলেমেয়েদের এই শিবিরে উন্নত মানের তিরন্দাজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিডিও বলেন, “জঙ্গলমহলের ছেলে মেয়েরা তিরন্দাজিতে যথেষ্ট দক্ষ। কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ না পাওয়ায় জাতীয় স্তরে সে ভাবে সফল হতে পারছেন না।” তাঁদের দক্ষতা বিকাশের লক্ষে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রাথমিক ভাবে পাঁচজন মেয়ে ও ২৫ জন ছেলেকে এই শিবিরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিবির চলবে আগামী দু’মাস ধরে। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, খাতড়া মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক অশোক কাহার প্রমুখ।

Advertisement

বড়জোড়ায় ক্রিকেট ম্যাচ

বড়জোড়া ব্লকের কোচকুণ্ডা ক্রিকেট ক্লাব আয়োজিত সৌভাগ্য বন্দ্যোপাধ্যায় স্মৃতি কাপ নক আউট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী রবিবার। আয়োজক ক্লাবের অন্যতম কর্মকর্তা সৌমিত্র বন্দ্যোপাধ্যায় জানান, এই প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিচ্ছে। খেলাগুলি হবে কোচকুণ্ডা গ্রামের ফুটবল মাঠে। প্রতিটি খেলা হবে ১৬ ওভার করে। জানুয়ারি মাস পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

মানবাজারে ভলিবল

জঙ্গলমহল ফুটবল কাপের মতো এ বার পুরুলিয়া জেলায় পুলিশের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার ৫টি সার্কেল রয়েছে। সম্প্রতি মানবাজার জোনের খেলা স্থানীয় ব্লক অফিসের মাঠে হয়েছে। সেখানে মানবাজার, পুঞ্চা, বোরো ও কেন্দা থানার মধ্যে খেলায় চূড়ান্ত পর্বে কেন্দা থানাকে ২৪-২২ ও ২৪-১৬ পয়েন্টে হারিয়ে মানবাজার থানা বিজয়ী হয়েছে। খেলা দেখতে উপস্থিত ছিলেন মানবাজারের সিআই দীপঙ্কর বক্সী-সহ অনেকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy